🚨 ব্রেকিং | আন্তর্জাতিক
ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র যদি যুক্তরাজ্যের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করে, তবে সেই ঘাঁটিকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, অতীতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল। ভবিষ্যতেও ইরানের বিরুদ্ধে কোনো হামলায় যে কোনো বিদেশি সামরিক ঘাঁটি ব্যবহৃত হলে, সেটিকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে দেখা হবে।
এছাড়া যুক্তরাজ্যকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতায় সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে আইআরজিসি। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্য।
সূত্র: দৈনিক ইত্তেফাক












