Home সর্বশেষ সংবাদ সংবিধান সংশোধন কমিটিকে ‘প্রহসন’ বলল বিরোধীরা, আন্দোলনের ইঙ্গিত এনসিপির

সংবিধান সংশোধন কমিটিকে ‘প্রহসন’ বলল বিরোধীরা, আন্দোলনের ইঙ্গিত এনসিপির

0
8
সংবিধান সংশোধন কমিটিকে ‘প্রহসন’ বলল বিরোধীরা, আন্দোলনের ইঙ্গিত এনসিপির

সংবিধান সংশোধন কমিটিকে ‘প্রহসন’ বলল বিরোধীরা, আন্দোলনের ইঙ্গিত এনসিপির

নিজস্ব প্রতিবেদক | BD Views Bangla

সংবিধান সংশোধনের লক্ষ্যে সরকারের গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটিকে ‘প্রহসন’ আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো। তাদের দাবি, কেবল সংবিধান সংশোধন নয়; গণভোট এবং ‘জুলাই সনদ’-এর আলোকে পুরো সংবিধানের আমূল সংস্কার প্রয়োজন।

বিরোধী নেতারা অভিযোগ করেন, বিদ্যমান কাঠামোর মধ্যে সীমিত সংশোধনের উদ্যোগ জনআকাঙ্ক্ষার প্রতিফলন নয়। তাদের মতে, রাষ্ট্রের মৌলিক কাঠামো নিয়ে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে একটি নতুন সাংবিধানিক প্রক্রিয়া গ্রহণ করা উচিত।

এদিকে, এই ইস্যুকে কেন্দ্র করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দলটির নেতারা।

তাদের বক্তব্য, সরকারের বর্তমান উদ্যোগে কাঙ্ক্ষিত সাংবিধানিক সংস্কার সম্ভব নয়। তাই গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে নতুন রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার দাবি জানানো হচ্ছে।

তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here