Home আন্তর্জাতিক ইরান যুদ্ধের প্রভাবে নতুন তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনায় অস্ট্রেলিয়া

ইরান যুদ্ধের প্রভাবে নতুন তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনায় অস্ট্রেলিয়া

0
11
ইরান যুদ্ধের প্রভাবে নতুন তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনায় অস্ট্রেলিয়া

জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় ৬০ বছরের মধ্যে প্রথম নতুন রিফাইনারি নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় নতুন একটি তেল শোধনাগার (অয়েল রিফাইনারি) নির্মাণের পরিকল্পনা বিবেচনা করছে অস্ট্রেলিয়া। দেশটিতে গত ছয় দশকের মধ্যে এটিই হবে প্রথম নতুন তেল শোধনাগার নির্মাণের উদ্যোগ।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার ও পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য সরকার যৌথভাবে একটি প্রাথমিক সমীক্ষা পরিচালনা করবে।

বর্তমানে অস্ট্রেলিয়া তাদের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে। মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যা দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় মাত্র দুটি তেল শোধনাগার চালু রয়েছে। অথচ ২০০৪ সালেও দেশটিতে আটটি সক্রিয় শোধনাগার ছিল। গত ৬০ বছরেরও বেশি সময় ধরে দেশটিতে নতুন কোনো তেল শোধনাগার নির্মিত হয়নি।

বিশ্লেষকদের মতে, নতুন রিফাইনারি নির্মিত হলে অস্ট্রেলিয়ার জ্বালানি নিরাপত্তা জোরদার হবে, আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বৈশ্বিক সরবরাহ সংকট মোকাবিলায় দেশটি আরও সক্ষম হবে।

সূত্র: সরকারি বিবৃতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here