বিডি ভিউজ বাংলা | রাজনীতি
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাঁচ মাস মন্ত্রিত্ব করার অভিজ্ঞতায় তিনি দেখেছেন, দেশে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সার্কিট হাউসে ডিএফপি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আমার পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় দেখছি, দেশে কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেত, তারা এখনো ঘুষ খায়। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে।”
তিনি আরও বলেন, “আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে—আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন নতুন নজির স্থাপনের চেষ্টা করছেন। আমরা যদি সেই নজির অনুসরণ করতে পারি, তাহলে পরিবর্তন সম্ভব।”
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সুশাসনের জায়গায় পৌঁছাতে পারেনি। তিনি উল্লেখ করেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রতিটি বড় পরিবর্তনের জন্য জনগণকে মূল্য দিতে হয়েছে।
তিনি বলেন, “জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করতে না পারলে সেই রক্ত ও ত্যাগ বৃথা যাবে।”
📌 সূত্র: দৈনিক ইত্তেফাক











