জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
📌 প্রকাশ: ১১ আগস্ট ২০২৬
📌 আপডেট: ১১ আগস্ট ২০২৬
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।
ঢাকার সূত্রগুলো জানায়, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর আমন্ত্রণে সরকারি সফরে তারা বাংলাদেশে আসেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
একজন কূটনৈতিক সূত্র দ্য ডেইলি স্টার-কে বলেন, এটি একটি নিয়মিত সফর। তার ভাষ্য অনুযায়ী, ডিজিএফআইয়ের প্রতিনিধিরা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ‘র’-এর কর্মকর্তারাও নিয়মিত বাংলাদেশে আসেন।
এসব সফরে নিরাপত্তা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ নিজেদের পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে থাকে বলেও জানান ওই কূটনৈতিক সূত্র।
বৈঠক শেষে ভারতের প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
📌 সূত্র: দ্য ডেইলি স্টার












