Home আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান দক্ষিণ কোরিয়ার

ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান দক্ষিণ কোরিয়ার

0
6
ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৩০ সকাল
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ১০:৩০ সকাল

ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সিউল সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে ‘ধন্যবাদ, না’ বলে জানিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই বিষয়টি প্রকাশ করেন।

ট্রাম্প জানান, সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সেই প্রস্তাবে সাড়া না দিয়ে সরাসরি না জানানো হয়।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তিনি লি জে-মিয়ংকে জানতে চেয়েছিলেন, দক্ষিণ কোরিয়া ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হতে চায় কি না। জবাবে সিউল ‘না, ধন্যবাদ’ বলেছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাচ্ছে যুক্তরাষ্ট্র

এর একদিন আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় মার্কিন অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেন। তিনি মহড়ার অতিরিক্ত ব্যয় এবং ইরানবিষয়ক মার্কিন উদ্যোগে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা না করার বিষয়টি উল্লেখ করেন।

তবে উলচি ফ্রিডম শিল্ড নামে পরিচিত যৌথ সামরিক মহড়া ১৭ আগস্ট নির্ধারিত সময়েই শুরু হয়েছে। মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নিচ্ছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সিউলের অবস্থান

ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার এমন অবস্থানের পাশাপাশি প্রেসিডেন্ট লি জে-মিয়ং সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন। তিনি কোরীয় যুদ্ধের অস্ত্রবিরতি চুক্তির পরিবর্তে দীর্ঘমেয়াদি শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

ফলে ইরান ইস্যুতে ওয়াশিংটনের উদ্যোগে সিউলের অংশ না নেওয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের পক্ষে দক্ষিণ কোরিয়ার অবস্থান—দুই দেশের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে কিছুটা ভিন্নতার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here