Home আন্তর্জাতিক গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ: এআইডিএ

গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ: এআইডিএ

0
4
গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ: এআইডিএ

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬

গাজার ফিলিস্তিনিদের মৌলিক অধিকার রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থাগুলোর জোট অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিজ (এআইডিএ)-এর নির্বাহী পরিচালক অ্যাথেনা রেবার্ন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রেবার্ন বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, ইসরাইলের অবৈধ উপস্থিতির অবসান এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দিকে অগ্রগতি—এই তিনটি মানদণ্ডে বোর্ড অব পিসের কার্যক্রম বিচার করা উচিত। তাঁর দাবি, এসব মৌলিক মানদণ্ডেই বোর্ডটি ব্যর্থ হয়েছে।

রেবার্ন অভিযোগ করেন, গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অথচ তাদের কাছে ত্রাণ পৌঁছানো ও বিতরণ বিভিন্নভাবে নিয়ন্ত্রিত ও সীমিত হচ্ছে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকারকে অগ্রাধিকার না দিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে তাদের জীবনযাপন ক্রমেই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

রেবার্নের মতে, গাজার বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দিকে বাস্তব অগ্রগতি হওয়াই যেকোনো আন্তর্জাতিক উদ্যোগের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

সূত্র: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here