ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬
গাজায় ওষুধ প্রবেশে ইসরাইল বাধা দিচ্ছে—ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের এমন মন্তব্যের পর তাকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে অভিযুক্ত করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি অভিযোগ করেন, ব্রিটিশ সরকারের ‘ইহুদিবিদ্বেষের কোনো সীমা নেই’ এবং তারা কোনো তথ্যেরও তোয়াক্কা করছে না। একই পোস্টে তিনি বলেন, ‘ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।’
এর আগে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মিলিব্যান্ড জানান, তিনি গাজায় থাকা কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের কাছ থেকে সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা জেনেছেন।
মিলিব্যান্ড বলেন, বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন, গাজায় ওষুধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসার অপেক্ষায় থাকা শিশুরা মারা যাচ্ছে বলেও তাকে জানানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এড মিলিব্যান্ড নিজেও ইহুদি। গাজায় ওষুধ প্রবেশে বাধা এবং শিশুদের চিকিৎসা না পাওয়ার বিষয়ে তার মন্তব্যের পরই মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তাকে ইহুদিবিদ্বেষের অভিযোগে অভিযুক্ত করেন।
সূত্র: আল-জাজিরা














