Home আন্তর্জাতিক সৌদি–মার্কিন ভুলেই মোখায় হুথিদের জয়, ইয়েমেনি বাহিনীতে ‘ভূতুড়ে সেনা’

সৌদি–মার্কিন ভুলেই মোখায় হুথিদের জয়, ইয়েমেনি বাহিনীতে ‘ভূতুড়ে সেনা’

0
8
সৌদি–মার্কিন ভুলেই মোখায় হুথিদের জয়, ইয়েমেনি বাহিনীতে ‘ভূতুড়ে সেনা’

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইরান-সমর্থিত হুথিদের দখল ঠেকাতে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখায় অবস্থানরত সরকারি বাহিনী গত বৃহস্পতিবার অনেকটাই অপ্রস্তুত ছিল। বাহিনীর তালিকায় বিপুলসংখ্যক এমন সেনার নাম ছিল, যাদের বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না। এসব ‘ভূতুড়ে সেনা’ও নিয়মিত বেতন পেতেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

সিএনএনের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, কাগজে-কলমে এসব অস্তিত্বহীন সেনার নাম থাকায় ইয়েমেনি সেনাবাহিনীকে প্রকৃত সক্ষমতার তুলনায় অনেক বড় মনে হতো। বাস্তবে বাহিনীর সদস্যসংখ্যা কাগজে দেখানো সংখ্যার মাত্র প্রায় ২০ শতাংশ ছিল।

সৌদি–মার্কিন সিদ্ধান্তে দেরির অভিযোগ

প্রতিবেদনটিতে মোখার পতনকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের ব্যর্থতা হিসেবে তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন ও রিয়াদের সিদ্ধান্ত নিতে দেরির কারণেই পরিস্থিতি হুথিদের অনুকূলে চলে যায় বলে সংশ্লিষ্টদের বরাতে জানানো হয়েছে।

মোখায় হুথিদের অগ্রযাত্রার সময় সৌদি সমর্থিত বাহিনীর পক্ষ থেকে দীর্ঘ সময় কোনো বিমান হামলা চালানো হয়নি। অথচ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে তাদের নিয়মিত তথ্য দেওয়া হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনি নেতৃত্বেও বিভাজন

তবে মোখা রক্ষায় ব্যর্থতার জন্য শুধু সৌদি ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নয়, ইয়েমেনের নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন অনেকে।

হুথিবিরোধী জোটের মধ্যে রাজনৈতিক ঐক্যের ঘাটতি রয়েছে। একই সঙ্গে ইয়েমেনে কার্যকর ও ঐক্যবদ্ধ কমান্ড এবং নিয়ন্ত্রণব্যবস্থার অভাবও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, মোখায় সাফল্যের পর হুথিরা আরও পূর্বদিকে অগ্রসর হয়ে ইয়েমেনের অভ্যন্তরে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারের চেষ্টা করতে পারে। একই সঙ্গে তারা নতুন করে সেনা ও সামরিক শক্তি সংগঠিত করছে।

মোখার পতন ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতে হুথিদের সামরিক সক্ষমতা ও তাদের প্রতিপক্ষের সাংগঠনিক দুর্বলতাকে নতুন করে সামনে এনেছে।

সূত্র: সিএনএন | আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here