Home জাতীয় বিএনপি সরকার কখনো হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বিএনপি সরকার কখনো হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

0
27
বিএনপি সরকার কখনো হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বিডি ভিউজ ন্যাশনাল ডেস্ক:
শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের সরকার কখনো হারিয়ে যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “অন্যান্য সরকার একটা সময় পালিয়ে যায় বা হারিয়ে যায়, কিন্তু জাতীয়তাবাদী আদর্শের সরকার সবসময় জনগণের হৃদয়ে টিকে থাকে।”

শনিবার (১১ জুলাই) বরিশালের গৌরনদীর নল চিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “ক্ষমতা এমনভাবে চর্চা করবেন যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি বা প্রধানমন্ত্রীর প্রতি অসন্তুষ্ট না হন।” ক্ষমতার অপব্যবহার না করে জনগণের আস্থা অর্জনের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে মন্ত্রী স্কুল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। নল চিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here