Home রাজনীতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক দিবস

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক দিবস

0
3
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক দিবস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

তিনি জানান, মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ জোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

প্রয়াত নেতার স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস এবং একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সংবাদ সম্মেলনে তিনি দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রিজভী বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here