Home আন্তর্জাতিক আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১১

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১১

0
24
আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরের আগে স্থানীয় সময় রাত ৩টার দিকে মোহাম্মাদিয়া জেলার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচ শিশুকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে নিহতদের পরিচয় ও বয়স এখনো প্রকাশ করা হয়নি।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দমকল বাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে আলজেরিয়াজুড়ে গত এক সপ্তাহে প্রায় এক হাজার দাবানল ছড়িয়ে পড়েছে। এতে দেশটির জরুরি সেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here