Home আন্তর্জাতিক জর্ডানে ইরানি হামলায় নিখোঁজ মার্কিন সেনাকে নিহত বলে ধারণা পেন্টাগনের, যুদ্ধে নিহতের...

জর্ডানে ইরানি হামলায় নিখোঁজ মার্কিন সেনাকে নিহত বলে ধারণা পেন্টাগনের, যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ১৮

0
3
জর্ডানে ইরানি হামলায় নিখোঁজ মার্কিন সেনাকে নিহত বলে ধারণা পেন্টাগনের, যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

জর্ডানের মোফাক সালতি (Muwaffaq Salti) বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া ২৮ বছর বয়সী এক মার্কিন সেনাকে নিহত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন)।

বুধবার (২২ জুলাই) পেন্টাগনের এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিখোঁজ সেনার সর্বশেষ অবস্থা হালনাগাদ করে এ তথ্য জানানো হয়।

প্রতিরক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ওই সেনার অবস্থা পরিবর্তন করে “Duty Status – Whereabouts Unknown, Believed Deceased” হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই হামলায় আরও দুই মার্কিন সেনা ঘটনাস্থলেই নিহত হন।

পেন্টাগনের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here