Home জাতীয় বিতর্কিত ‘নৈশভোট’ নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বিতর্কিত ‘নৈশভোট’ নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

0
14
বিতর্কিত ‘নৈশভোট’ নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

ঢাকা: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যা বিভিন্ন মহলে ‘বিতর্কিত নৈশভোট’ নামে পরিচিত, সেই নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের অবসরের আদেশ দেয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের অবসর প্রদান করা হয়েছে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন দেশ-বিদেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। বিরোধী দল ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

সূত্র: দৈনিক আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here