Home আন্তর্জাতিক নিট আন্দোলন: শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পথে পশ্চিমবঙ্গ সরকার

নিট আন্দোলন: শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পথে পশ্চিমবঙ্গ সরকার

0
5
নিট আন্দোলন: শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পথে পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিহার ও আসামের পর তৃতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ শিথিল করার উদ্যোগ নিয়েছে।

সোমবার (২৭ জুলাই) আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযানের সমালোচনা করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির নেতারা দাবি করেন, কেন্দ্রীয় প্রতিনিধিরা এর আগে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির আশ্বাস দিয়েছিলেন। তারা দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।

সিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে আটক আন্দোলনকারীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তি না দেওয়া হলে দেশব্যাপী নতুন কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়।

এরপর প্রথমে বিহার সরকার প্রশাসনিক সিদ্ধান্তে আটক আন্দোলনকারীদের মুক্তির উদ্যোগের কথা জানায়। পরে আসাম সরকারও বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আন্দোলন-সংশ্লিষ্ট পাঁচটি মামলায় আটক ১৩ জনকে মুক্তি দেওয়া হবে।

পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারও প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে।

তবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলবে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের আর আটক রাখা হবে না বলে জানা গেছে।

গত শুক্রবার কলকাতার ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ অভিযান চালায়। সোমবার পর্যন্ত ওই ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকজন সংবাদকর্মীও হামলার শিকার হন।

পশ্চিমবঙ্গ সরকারের দাবি, প্রকৃত ছাত্র আন্দোলনকারী এবং সহিংসতায় জড়িত ব্যক্তিদের আলাদা করে দেখা হচ্ছে। তাই শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সূত্র: বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here