Home সারাদেশ দর্শনা সীমান্তে ৩৯টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ স্বর্ণের মূল্য ১৩ কোটি...

দর্শনা সীমান্তে ৩৯টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ স্বর্ণের মূল্য ১৩ কোটি টাকার বেশি

0
8
দর্শনা সীমান্তে ৩৯টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ স্বর্ণের মূল্য ১৩ কোটি টাকার বেশি

বিডি ভিউজ বাংলা | চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৯টি স্বর্ণের বারসহ মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম (প্রায় ৭ কেজি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা।

শনিবার (১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার পারকৃষ্ণপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। অভিযান চলাকালে সন্দেহভাজন মো. রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, চলতি বছরে এটি ইউনিটটির সবচেয়ে বড় স্বর্ণ জব্দের ঘটনা। আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ জেলা ট্রেজারিতে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here