বিডি ভিউজ বাংলা | রাজনীতি
বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় আগামী বছরের জানুয়ারির আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বাস্তবসম্মত হবে না বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়নি। তবে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত সার্বিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ওপর ন্যস্ত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বৈঠকে জানান, দ্রুত সময়ের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
এ ছাড়া বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতবিনিময় হয়েছে।
📌 সূত্র: এশিয়া পোস্ট











