Home জাতীয় পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হবে আধুনিক ও মানবিক সংস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হবে আধুনিক ও মানবিক সংস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0
7
শিরোনাম: পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হবে আধুনিক ও মানবিক সংস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি ভিউজ বাংলা ডেস্ক:
পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (প্রথম পর্যায়) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। পাশাপাশি ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, অতীতের সময়ে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কোনো নাগরিক যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়। তারা এখন বাস্তব কর্মজীবনে প্রবেশ করছেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here