বিডি ভিউজ বাংলা ডেস্ক:
পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পুলিশ বাহিনীর সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কর্মকর্তাদের সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত বা দুর্নীতির সুযোগ নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।












