Home সারাদেশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে তারেক রহমান, সন্ধ্যায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে তারেক রহমান, সন্ধ্যায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক

0
6
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে তারেক রহমান, সন্ধ্যায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক

ন্যাশনাল নিউজ ডেস্ক। বিডি ভিউজ বাংলা: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, দলের চেয়ারম্যান মনে করেন, তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। তাই চট্টগ্রাম সফরে তাদের সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়, তৃণমূলের কার্যক্রম এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে তারেক রহমানের এটি প্রথম সফর হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here