Home জাতীয় আগামী ১০ বছরে বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

আগামী ১০ বছরে বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

0
4
আগামী ১০ বছরে বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬

আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের বিভিন্ন অপরিকল্পিত পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব সিদ্ধান্তের কারণে বর্তমান বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।

তিনি জানান, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনে আগামী এক দশকে বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেজন্য আমরা জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।”

জনসমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যে দলের ওপর জনগণ আস্থা রেখেছে, সেই আস্থা ধরে রাখতে হবে। বিএনপি জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, “বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে, ইনশাআল্লাহ। দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।”

এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাস্তায় বা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এতে তাদের ব্যবসা-বাণিজ্য, চাকরি ও জীবনযাত্রা ব্যাহত হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা জনগণের স্বার্থে নেওয়া কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানদের জন্য শিক্ষা এবং পরিবারের জন্য স্বাস্থ্যসেবা চায় উল্লেখ করে তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

এর আগে পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে অনুষ্ঠানস্থলে মঞ্চে উঠলে হাজার হাজার নেতাকর্মী করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here