Home জাতীয় নিজ সংসদীয় আসনে আবদুল মঈন খান, পিতা-মাতার কবর জিয়ারত

নিজ সংসদীয় আসনে আবদুল মঈন খান, পিতা-মাতার কবর জিয়ারত

0
2
নিজ সংসদীয় আসনে আবদুল মঈন খান, পিতা-মাতার কবর জিয়ারত

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬

নরসিংদীর পলাশে নিজ সংসদীয় আসনে সফর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান

বুধবার সফরের শুরুতে তিনি তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

পরে পলাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নেন মন্ত্রী।

অনুষ্ঠানে ড. আবদুল মঈন খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা

তিনি বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here