প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের ঘোষণা দিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নোমান মাহমুদ সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিষ্ঠিতব্য জোটটির সাধারণ সচিবালয়ের নেতৃত্ব দেবেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত এই কাঠামোতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক রয়েছে।
নোমান মাহমুদ ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান। তিনি ইসলামাবাদে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।
তিন দেশের প্রতিরক্ষা জোট
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক গত ৭ আগস্ট মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। পরবর্তী সময়ে চুক্তিটির নাম ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ করা হয়। চুক্তির আওতায় তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সমন্বয় এবং যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদারের একটি কাঠামো গড়ে তোলা হচ্ছে।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো—তিন দেশের যেকোনো একটি













