Home জাতীয় জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নামঞ্জুর

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নামঞ্জুর

0
7
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নামঞ্জুর

জাতীয় নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর গুলিস্তানের জিপিও এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের জামিন আবেদন নাকচ করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এক পুলিশ উপপরিদর্শক।

এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার ২৭ জনকে কারাগারে পাঠানো হয়। পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিল।

আদালতে দাখিল করা পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন।

পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পুলিশ সদস্যদের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।

আদালতের এই সিদ্ধান্তের ফলে ২৭ জনকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

সূত্র: দ্য ডেইলি স্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here