Home আন্তর্জাতিক কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি

0
4
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬
আপডেট: ৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার এ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। (Bangla Edition)

‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) যৌথভাবে এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির আয়োজন করে।

দুপুরে শিয়ালদহ রেলস্টেশন থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী-সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের কয়েক ডজন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগিয়ে গেলে প্রায় ৩০০ গজ দূরে কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে মিশনসংলগ্ন এলাকায় যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। (Bangla Edition)

পরে পুলিশি বাধায় বিক্ষোভকারীরা মিশনের সামনে যেতে পারেননি। তবে ডেপুটি হাইকমিশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করে।

প্রতিনিধি দলটি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি দেওয়ার পর কিছুক্ষণ স্লোগান দিয়ে আন্দোলনকারীরা মিশন এলাকা ত্যাগ করেন। (Bangla Edition)

সূত্র: বাংলা এডিশন ও সংবাদ প্রতিদিন (Bangla Edition)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here