Home আন্তর্জাতিক হুথিদের হামলা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের, ইরানকে সহায়তা বন্ধের দাবি

হুথিদের হামলা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের, ইরানকে সহায়তা বন্ধের দাবি

0
3
হুথিদের হামলা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের, ইরানকে সহায়তা বন্ধের দাবি

হুথিদের হামলা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের, ইরানকে সহায়তা বন্ধের দাবি

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরব ও দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হুথিদের প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে ইরানের প্রতি দাবি জানিয়েছে ওয়াশিংটন।

ইয়েমেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতিসংঘবিষয়ক ব্যবস্থাপনা ও সংস্কারবিষয়ক রাষ্ট্রদূত জেফ বার্টোস এ আহ্বান জানান।

বৈঠকে বার্টোস বলেন, হুথিদের সাম্প্রতিক হামলা ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এসব হামলার মধ্যে বেসামরিক অবকাঠামো ও বিমানবন্দরে হামলার ঘটনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হুথিদের কর্মকাণ্ডের সমালোচনা করে মার্কিন এই রাষ্ট্রদূত বলেন, হুথিরা তেহরানের হাতিয়ার হিসেবে কাজ করছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। তাঁর ভাষ্য অনুযায়ী, হুথিদের কর্মকাণ্ড নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে, আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত করছে এবং বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

বার্টোস আরও বলেন, হুথিদের ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি আরবের ওপর হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি ইরানকে হুথিদের প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় সৌদি আরব ও ইয়েমেন সরকারের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনকে ঘিরে হুথি, সৌদি আরব ও ইরানের মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বিস্তারিত পড়ুন বিডি ভিউজ বাংলায়।

#Yemen #Houthis #SaudiArabia #Iran #BDViewsBangla

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here