Home আন্তর্জাতিক ২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোট শেষ ২৭...

২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোট শেষ ২৭ মে

0
1
২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোট শেষ ২৭ মে

২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোট শেষ ২৭ মে

প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি; এপ্রিল ও মে মাসে বাকি তিন ধাপের ভোট

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৫ মিনিট

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন শেষ হবে ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের সময়সূচি সম্পর্কে তথ্য জানান।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সভায় চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, জাতীয় পরিচয়পত্র ছাপানো, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: এশিয়া পোস্ট ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বিডি ভিউজ বাংলা—দেশের গুরুত্বপূর্ণ খবর, তথ্য ও বিশ্লেষণ।

#UPElection #BangladeshElection #ElectionCommission #LocalGovernment #BDViewsBangla

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here