Home আন্তর্জাতিক জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

0
3
জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বড় জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, নির্বাচনের ফলাফল প্রমাণ করে—যুক্তরাষ্ট্রের মানুষ বিভাজনের রাজনীতির পরিবর্তে ঐক্য এবং বাস্তবসম্মত সমাধান চান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওবামা লিখেছেন, ‘আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত করার পরিবর্তে একত্র করে। একই সঙ্গে তারা এমন নেতা চান, যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারেন।’

ওবামা আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ডেমোক্র্যাট প্রার্থীদের অংশগ্রহণ এবং জনসেবার প্রতি তাঁদের অঙ্গীকার এই ফল অর্জনে ভূমিকা রেখেছে। নির্বাচনের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করা দুই দলের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

সাবেক এই প্রেসিডেন্টের ভাষ্য, বর্তমান প্রশাসনের মেয়াদে এখনো দুই বছর বাকি। এই সময়ে ডেমোক্র্যাটদের যেখানে পরিবর্তন আনার সুযোগ রয়েছে, সেখানে কাজ করতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here