Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে অ্যাডনকের জাহাজে হামলা, আহত ১১ ক্রু, নিখোঁজ একজন

হরমুজ প্রণালিতে অ্যাডনকের জাহাজে হামলা, আহত ১১ ক্রু, নিখোঁজ একজন

0
10
হরমুজ প্রণালিতে অ্যাডনকের জাহাজে হামলা, আহত ১১ ক্রু, নিখোঁজ একজন

হরমুজ প্রণালিতে অ্যাডনকের জাহাজে হামলা, আহত ১১ ক্রু, নিখোঁজ একজন

আন্তর্জাতিক নিউজডেস্ক, বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ১৮ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির ১১ জন ক্রু সদস্য আহত হয়েছেন। এছাড়া একজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) অ্যাডনক লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস (ADNOC L&S) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটির বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তাদের একটি জাহাজ হামলার শিকার হয়। হামলার পর নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

অ্যাডনক জানিয়েছে, জাহাজের বাকি সব ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত ১১ জনের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং আহত ক্রু সদস্যদের সহায়তা করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তা, অবাধ নৌ চলাচল ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে হামলার ধরন, জাহাজটির নাম কিংবা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অ্যাডনক।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালিকে ঘিরে সামুদ্রিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের হামলা বা অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

সূত্র: এমিরেটস নিউজ এজেন্সি (WAM), রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here