Home জাতীয় ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩৭, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩৭, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক

0
9
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩৭, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩৭, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক

ন্যাশনাল নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৯ নভেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিভিন্ন আলামত, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, এসআরইউতে ৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ৪টি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ এবং ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে।

এ ছাড়া ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার এবং দুটি মোবাইল ফোন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

বিডি ভিউজ বাংলা | সত্যের পক্ষে, মানুষের পাশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here