Home আন্তর্জাতিক ইরানের আধা সামরিক বাহিনীকে অনলাইনে তৎপরতা বাড়াতে আইআরজিসির নির্দেশ

ইরানের আধা সামরিক বাহিনীকে অনলাইনে তৎপরতা বাড়াতে আইআরজিসির নির্দেশ

0
7
ইরানের আধা সামরিক বাহিনীকে অনলাইনে তৎপরতা বাড়াতে আইআরজিসির নির্দেশ

ইরানের আধা সামরিক বাহিনীকে অনলাইনে তৎপরতা বাড়াতে আইআরজিসির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে অনলাইনে তৎপরতা বাড়াতে আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের নির্দেশ দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির প্রতিপক্ষরা জনমত প্রভাবিত করা এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাহিনীটি।

সোমবার (২৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বাসিজ সদস্যদের ডিজিটাল মাধ্যমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তেহরানে আইআরজিসির কমান্ডার ও বাসিজ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি অনলাইন জগতে সতর্কতা বাড়ানোর পাশাপাশি সেখানে বাহিনীর উপস্থিতি জোরদার করার নির্দেশ দেন।

মোস্তফা ইজাদি বলেন, বর্তমানে বাস্তবতাকে বিকৃত করা এবং বিভিন্ন বয়ানকে নিজেদের মতো করে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি দাবি করেন, বিভিন্ন উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিপক্ষরা এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের আস্থা দুর্বল করার কৌশল নিয়েছে।

এমন পরিস্থিতিতে অনলাইন মাধ্যমে বাসিজ সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাল আইআরজিসি। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্যপ্রবাহ এবং জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তবে অনলাইনে তৎপরতা বাড়ানোর নির্দেশের বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: ইরনা, আলজাজিরা ও আমার দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here