Home জাতীয় রাষ্ট্রপতির পদত্যাগের আভাস, সরকারের আনুষ্ঠানিক বক্তব্য নেই

রাষ্ট্রপতির পদত্যাগের আভাস, সরকারের আনুষ্ঠানিক বক্তব্য নেই

0
11
রাষ্ট্রপতির পদত্যাগের আভাস, সরকারের আনুষ্ঠানিক বক্তব্য নেই

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন বলে দাবি করেছে দৈনিক আমার দেশ

প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান এবং এ বিষয়ে তিনি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের অবহিত করেছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্বাস্থ্য পরীক্ষা শেষে তার সিটি স্ক্যান ও এমআরআই প্রতিবেদনে জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার আগ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।

সূত্র: দৈনিক আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here