নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মোজাফফর হোসেন বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। তাকে সেনাবাহিনীর হেফাজত থেকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আবেদন করা হয়েছিল।
প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।












