Home আন্তর্জাতিক প্রশ্নফাঁস ইস্যুতে ভারতে শিক্ষার্থী আন্দোলন জোরদার, সমাবেশে না যেতে পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলোর

প্রশ্নফাঁস ইস্যুতে ভারতে শিক্ষার্থী আন্দোলন জোরদার, সমাবেশে না যেতে পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলোর

0
6
প্রশ্নফাঁস ইস্যুতে ভারতে শিক্ষার্থী আন্দোলন জোরদার, সমাবেশে না যেতে পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলোর

বিডি ভিউজ বাংলা নিউজ ডেস্ক

ভারতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলন দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ছাত্র আন্দোলনে রূপ নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এসব সমাবেশে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে এবং ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের নয়াদিল্লির যন্তর মন্তর বা এর আশপাশে আয়োজিত কোনো ধরনের সমাবেশে অংশগ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানিয়ে জেএনইউ বলেছে, বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি বা প্রযোজ্য আইন লঙ্ঘিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাগত দায়িত্বশীলতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণ করার আহ্বানও জানানো হয়েছে।

এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের যন্তর মন্তরের বিক্ষোভে অংশগ্রহণ না করার পরামর্শ দেয়। এ নির্দেশনার সমালোচনা করে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘হুমকি’ দিতে পারে না।

প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here