Home আন্তর্জাতিক ইরানে নতুন হামলা স্থগিত, আলোচনার পথেই ট্রাম্প

ইরানে নতুন হামলা স্থগিত, আলোচনার পথেই ট্রাম্প

0
27
ইরানে নতুন হামলা স্থগিত, আলোচনার পথেই ট্রাম্প

ট্রাম্পের নতুন নির্দেশ: ইরানে মার্কিন হামলা স্থগিত, কূটনীতিতে জোর

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানে টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা সামরিক হামলার পর নতুন কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে শনিবার এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ দিন ধরে ইরানে বিমান হামলার অনুমোদন দিয়ে আসলেও শুক্রবার নতুন হামলার পরিকল্পনায় সম্মতি দেননি ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত সাময়িক নাকি যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত—তা এখনো স্পষ্ট নয়।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ট্রাম্পের এই পদক্ষেপ থেকে ধারণা করা হচ্ছে, তিনি কূটনৈতিক আলোচনার সুযোগ আরও কিছুদিন খোলা রাখতে চান। একই সঙ্গে তিনি মনে করছেন, নতুন করে বড় ধরনের সংঘাতে না জড়িয়ে বর্তমান সামরিক চাপই কাঙ্ক্ষিত বার্তা দিতে সক্ষম।

এদিকে মার্কিন সামরিক বাহিনী সম্ভাব্য সংঘাত বৃদ্ধির প্রস্তুতি অব্যাহত রাখলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত নতুন কোনো হামলার নির্দেশ দেননি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে সক্ষম। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে বুদ্ধিমানের পথ বলে তিনি মনে করেন।

ট্রাম্প বলেন, “আমরা এখন তাদের (ইরানিদের) সঙ্গে কথা বলছি। আমার মনে হয়, দিন যত যাচ্ছে তারা বিষয়টিকে তত বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা শতভাগ প্রস্তুত (Locked and Loaded) এবং প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে সক্ষম। তবে আপাতত আলোচনা চালিয়ে যাচ্ছি।”

পরে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ট্রাম্প বলেন, তার মতে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তবে তিনি যোগ করেন, “আমি তাদের কথা শুনতে রাজি আছি।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান যুক্তরাষ্ট্রের ‘চাপ ও আলোচনা’—এই দুই কৌশল একসঙ্গে এগিয়ে নেওয়ার ইঙ্গিত বহন করছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।

সূত্র: Axios, The Express Tribune

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here