নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রেখেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে, বেলা ১১টার দিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রেখেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
তথ্যসূত্র: নির্বাচন কমিশন (ইসি)












