Home জাতীয় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ

0
34
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ

বিডি ভিউজ বাংলা | আইন ও আদালত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

জানা গেছে, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন লতিফ সিদ্দিকী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হন। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আসামি করা হয়। কয়েক মাস পর জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো বিচারাধীন এবং তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে।

📌 সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here