Home রাজনীতি গুলশানের বাসা থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার, হত্যাসহ একাধিক মামলার অভিযোগ

গুলশানের বাসা থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার, হত্যাসহ একাধিক মামলার অভিযোগ

0
6

গুলশানের বাসা থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান (৭৩)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক, সাংগঠনিক যোগাযোগ ও বিভিন্ন কর্মসূচি নিয়ে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তথ্যের ভিত্তিতে গুলশানের ওই বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট মামলায় তার ভূমিকা এবং অন্যান্য অভিযোগে সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

আখতারুজ্জামান দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে তার পক্ষে প্রচারণায় গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here