Home রাজনীতি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

0
4
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ তীব্র বুকের ব্যথা অনুভব করলে তাকে দ্রুত শহরের টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. পাভেলের বড় ভাই ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর জানিয়েছেন, বর্তমানে ডা. পাভেল চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here