Home আন্তর্জাতিক ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

0
8
ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইউরোপীয় দেশগুলো রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করা অব্যাহত রাখলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রয়োজন হলে রাশিয়াও ইউরোপের জাহাজ জব্দ করবে বলে সতর্ক করেছেন তিনি।

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫
সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫

সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল বহনকারী রাশিয়ার কয়েকটি জাহাজ ইউরোপীয় দেশগুলো আটকে দেয়। এসব জাহাজ থেকে জব্দ করা তেল ও অন্যান্য পণ্য বিক্রির অনুমতিও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনাকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছেন পুতিন। তার হুঁশিয়ারি, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে প্রয়োজন অনুযায়ী রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেবে।

ইউরোপীয় জাহাজ জব্দের মতো পরিস্থিতি মোকাবিলায় রাশিয়ার নৌবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি মহড়া চলাকালে পুতিন এসব মন্তব্য করেন। একই সময়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগও তোলেন তিনি।

পুতিনের এই হুঁশিয়ারি এমন সময়ে এলো, যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে ইউরোপের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার পাশাপাশি এশিয়া অঞ্চলেও নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা
জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here