আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, রাত ৯:৪৮
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ১০:৪৫ সকাল
লেবাননে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এসব প্রাণহানি ঘটেছে। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ।
নিহতদের মধ্যে রয়েছেন ৩৯৩ জন নারী ও ২৫৭ জন শিশু। এছাড়া ইসরাইলি হামলায় অন্তত ১৩৫ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দেইর এজ-জাহরানি ও আনসার শহরে ইসরাইলি হামলায় শিশুদেরসহ আরও ১১ জন নিহত হয়েছেন।
চলমান হামলায় লেবাননে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: আমার দেশ












