Home আন্তর্জাতিক ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

0
5
ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, সকাল ১১:৪৯
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, সকাল ১১:৪৯

ভারতের বিহারে মন্দিরের ভেতরে পদদলিত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সকালে বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে পূজা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে মন্দির চত্বরে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মন্দির চত্বরে বিদ্যুতের তার পড়ে রয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অত্যধিক ভিড়ের মধ্যে একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়।

আহতদের লখিসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের স্টেশনে পৌঁছায়। এতে মন্দির চত্বরে ভিড় আরও বেড়ে যায়।

তিনি জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল। তবে হুড়োহুড়ির সময় একদিকে থাকা ব্যারিকেড ভেঙে যায়। এতে পুণ্যার্থীরা একে অপরের ওপর পড়ে যান। কয়েকজনকে দ্রুত উদ্ধার করা গেলেও অতিরিক্ত ভিড়ের কারণে সবাইকে সময়মতো বের করে আনা সম্ভব হয়নি।

📌 ঘটনাস্থল: অশোকধাম শিবমন্দির, লখিসরাই, বিহার
📌 নিহত: অন্তত ৭ জন
📌 আহত: বেশ কয়েকজন
📌 ঘটনার সময়: সোমবার সকাল প্রায় ৭টা

সূত্র: ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার অনলাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here