Home আন্তর্জাতিক কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

0
7
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

বিডি ভিউজ বাংলা | আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সকাল ৯:১৫ মিনিট
সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সকাল ৯:১৫ মিনিট

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোররাতের দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর হোটেলের বেশ কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপরের তলাগুলোতে পৌঁছাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়।

পুলিশের এক কর্মকর্তা এএনআই ও পিটিআইকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।

এর মাত্র দুই দিন আগে, গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে ‘হোটেল বিদেশিণী’ নামে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মেঘালয়ের একটি পরিবারের পাঁচ সদস্যসহ মোট ৮ জন নিহত হন।

পরপর দুই হোটেলে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় পশ্চিমবঙ্গে হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here