Home আন্তর্জাতিক নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কোনো লক্ষ্য অর্জন হবে না: পেজেশকিয়ান

নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কোনো লক্ষ্য অর্জন হবে না: পেজেশকিয়ান

0
5
নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কোনো লক্ষ্য অর্জন হবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬

ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

বুধবার (২৬ আগস্ট) ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অর্থনৈতিক চাপ দিয়ে যুক্তরাষ্ট্র এই পর্যায়ে কিছুই অর্জন করতে পারবে না। এমনকি যুদ্ধের সময়ও তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের বৈশ্বিক আর্থিক স্বার্থকে লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশেষ করে ইরানের তেল খাতসহ সব ধরনের আয়ের উৎস বন্ধ করা এবং অন্যান্য দেশ ও কোম্পানিকে তেহরানের সঙ্গে ব্যবসা থেকে বিরত রাখাকে মার্কিন অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন তিনি।

জবাবে পেজেশকিয়ান বলেন, ইরান এতদিন যেভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলা করেছে, ভবিষ্যতেও দৃঢ়ভাবে সেই চাপ মোকাবিলা করে যাবে

ইরানের অর্থনীতি দুর্বল করতে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এ কঠোর প্রতিক্রিয়া এলো।

সূত্র: আইএসএনএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here