নিজস্ব প্রতিবেদক | BD Views Bangla
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬
রাজশাহীর পবা উপজেলার মিডল চর—দিগন্তজোড়া নীল আকাশ, চারদিকে সবুজের সমারোহ আর যতদূর চোখ যায় পদ্মার থইথই পানি। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘মিনি সুইজারল্যান্ড’ নামে।
তবে চোখধাঁধানো এই সৌন্দর্যের আড়ালে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা। চিকিৎসা, শিক্ষা, বাজার, কবরস্থান, নিরাপদ যোগাযোগ ও বন্যার সময় আশ্রয়ের মতো মৌলিক নাগরিক সুবিধা ছাড়াই বসবাস করছেন ৭০০-এর বেশি মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এসব সমস্যার কার্যকর সমাধান হয়নি।
সূত্র: আমার দেশ















