Home আন্তর্জাতিক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী আরও ৬-৭ মুসলিম দেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী আরও ৬-৭ মুসলিম দেশ

0
7
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী আরও ৬-৭ মুসলিম দেশ

ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আরও ছয় থেকে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে পাকিস্তান। বর্তমানে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটের প্রতিষ্ঠাতা সদস্য।

সোমবার (৩১ আগস্ট) দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের বৈঠক শুরুর আগে এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রহী দেশগুলোর অন্তর্ভুক্তি সহজ করতে কর্মকর্তারা একটি খসড়া চুক্তির কাঠামো নিয়ে কাজ করছেন। তবে সম্ভাব্য দেশগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ‘মক্কা চুক্তি’ স্বাক্ষরিত হয়। চুক্তির মূল শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে

চুক্তিতে যোগদানে আগ্রহ দেখানো সর্বশেষ দেশ হিসেবে বাংলাদেশের নামও সামনে এসেছে। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছিলেন, মিসরসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে এই প্রতিরক্ষা কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হতে পারে।

চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে ইস্তাম্বুলে অংশ নিচ্ছেন ইসহাক দার। বৈঠকে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি চুক্তির কার্যক্রম সমন্বয়ের জন্য একটি সচিবালয়ের কাঠামো নির্ধারণের বিষয়েও আলোচনা হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

সূত্র: ব্লুমবার্গ, দৈনিক ইত্তেফাক ও সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here