Home আন্তর্জাতিক সাত দশকের জীবনসঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন মাহাথির মোহাম্মদ

সাত দশকের জীবনসঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন মাহাথির মোহাম্মদ

0
4
সাত দশকের জীবনসঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন মাহাথির মোহাম্মদ

সাত দশকের জীবনসঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ আপডেটের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় মোটরচালিত হুইলচেয়ারে বসে উপস্থিত ছিলেন ১০০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক।

মালয় মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, মাহাথিরের নাকে অক্সিজেনের নল ছিল। শারীরিক অসুস্থতার মধ্যেও স্ত্রীকে শেষ বিদায় জানাতে পরিবারের সদস্যদের সঙ্গে পুরো সময় উপস্থিত ছিলেন তিনি।

সিতি হাসমাহর শেষকৃত্য ঘিরে মালয়েশিয়াজুড়ে শোকের আবহ তৈরি হয়। পারিবারিক বাসভবন থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ জানাজার জন্য তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেওয়া হয়। সেখানে হাজারো মানুষ জড়ো হন। মসজিদের ভেতর ও আশপাশের এলাকা শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

শেষ শ্রদ্ধা জানানোর সময় মাহাথিরকে বিষণ্ন দেখাচ্ছিল। স্ত্রীর মরদেহের দিকে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। এরপর তিনি জানাজার নামাজে অংশ নেন।

পরে সিতি হাসমাহর মরদেহ পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে নেওয়া হয়। মোটরচালিত হুইলচেয়ারে বসেই স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন মাহাথির। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।

দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের অবসানে প্রিয় জীবনসঙ্গীকে হারিয়ে গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন মালয়েশিয়ার এই সাবেক প্রধানমন্ত্রী।

সূত্র: মালয় মেইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here