Home রাজনীতি সাবেক এমপিদের কারাগারে অবিচারের অভিযোগ ভিত্তিহীন: স্পিকার

সাবেক এমপিদের কারাগারে অবিচারের অভিযোগ ভিত্তিহীন: স্পিকার

0
4
সাবেক এমপিদের কারাগারে অবিচারের অভিযোগ ভিত্তিহীন: স্পিকার

সাবেক এমপিদের কারাগারে অবিচারের অভিযোগ ‘ভিত্তিহীন’: স্পিকার

জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ৪ অক্টোবর ২০২৬, ৫:৪৭ PM
আপডেটের তারিখ: ৪ অক্টোবর ২০২৬, ৫:৪৭ PM

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি বর্তমান সরকার অবিচার করছে এবং কারাগারে তাদের ভালো খাবার দেওয়া হচ্ছে না—এমন অভিযোগকে মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৪ অক্টোবর) তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার সরকার বিএনপির নেতাদের ওপর যে অবিচার করেছে, তা জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর সবার জানা। বরং বর্তমানে আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে যথেষ্ট ভালো আছেন।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে কারাগারে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। অতীত সরকারের সময়ের মতো কোনো নির্যাতন বা অবিচার বর্তমান সময়ে করা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার জানান, তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর দ্বিতীয় অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল যাচ্ছে। সোমবার (৫ অক্টোবর) থেকে এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here