Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ৪০ জনের নাগরিকত্ব বাতিলের মামলা, ট্রাম্প প্রশাসনে নতুন নজির

যুক্তরাষ্ট্রে ৪০ জনের নাগরিকত্ব বাতিলের মামলা, ট্রাম্প প্রশাসনে নতুন নজির

0
5
যুক্তরাষ্ট্রে ৪০ জনের নাগরিকত্ব বাতিলের মামলা, ট্রাম্প প্রশাসনে নতুন নজির

যুক্তরাষ্ট্রে ৪০ জনের নাগরিকত্ব বাতিলের মামলা, ট্রাম্প প্রশাসনে নতুন নজির

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৬ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া ৪০ জনের নাগরিকত্ব বাতিলের জন্য মামলা করেছে দেশটির বিচার বিভাগ। অর্থ পাচার, শিশু যৌন নিপীড়ন, ভিসা জালিয়াতি, কর ফাঁকি ও গুপ্তচরবৃত্তিসহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, গত ২১ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে বিভিন্ন ফেডারেল আদালতে এসব মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মেক্সিকো, পাকিস্তান, চীন ও সিয়েরা লিওনের নাগরিক রয়েছেন।

সরকারের অভিযোগ, নাগরিকত্ব পাওয়ার সময় অভিযুক্তরা তাদের অতীতের অপরাধ ও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। ফলে নাগরিকত্ব পাওয়ার সময় তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ‘সৎ নৈতিক চরিত্রের’ অধিকারী ছিলেন না।

৪০ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। তারা হলেন সাবেক মার্কিন নৌবাহিনীর সদস্য জিনচাও ওয়েই ও পিং লি।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লঁশ বলেন, আধুনিক ইতিহাসে এটিই সবচেয়ে বড় নাগরিকত্ব বাতিলের উদ্যোগ। জাতীয় নিরাপত্তা ও মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগ এ ধরনের প্রক্রিয়া অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

তবে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, ব্যাপকভাবে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হলে কিছু মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়তে পারেন।

সূত্র: দ্য আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here