Home আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির কারণে ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান সরানো

নিরাপত্তা হুমকির কারণে ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান সরানো

0
4
নিরাপত্তা হুমকির কারণে ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান সরানো

নিরাপত্তা হুমকির কারণে ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান সরানো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৬ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৬ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে মার্কিন বি-১বি বোমারু বিমান সরিয়ে নেওয়ার পেছনে সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি ছিল বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিমানগুলো আকস্মিকভাবে সরিয়ে নেওয়া হয়নি। বরং ঘাঁটিতে সম্ভাব্য হামলার তথ্য পাওয়ার পর ঝুঁকি কমাতে সেগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে রোববার পেন্টাগনের নির্দেশে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে অন্তত এক ডজন বি-১বি কৌশলগত বোমারু বিমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড্ডয়ন করে।

বিমান প্রত্যাহারের কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, “সেগুলো তো আর এমনি এমনি উড়ে যায়নি। কিছু সুনির্দিষ্ট হুমকি ছিল। শত্রুকে সুযোগ বা আনন্দ না দিয়ে আমরা বরং তাদের শনাক্ত করে ব্যবস্থা নেব। কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গায় বিমানগুলো ফেলে রাখার কোনো যৌক্তিকতা ছিল না।”

ট্রাম্প আরও দাবি করেন, হুমকির পেছনে কারা রয়েছে সে সম্পর্কে ওয়াশিংটন অবগত। তবে তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম প্রকাশ করেননি।

লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফেয়ারফোর্ড বিমানঘাঁটি গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপে মার্কিন দূরপাল্লার বোমারু বিমান পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

সম্প্রতি ঘাঁটিটিকে ঘিরে ইরান-সমর্থিত হামলার আশঙ্কা তৈরি হয়। গত ২৭ সেপ্টেম্বর বিমানঘাঁটির আশপাশে বিস্ফোরক পুঁতে হামলার পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে আটক করে ব্রিটিশ পুলিশ। পরে তাদের গাড়িতে পেট্রোল পাওয়া গেলেও বিস্ফোরক না মেলায় অভিযোগ ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়। ইরানও ওই অভিযোগ অস্বীকার করে।

এর কয়েক দিন পর গত বৃহস্পতিবার লন্ডনে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী পুলিশ গ্রেপ্তার করে।

এরপরই নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here